Image description

ইহিতা ইশরার ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। রাজনীতি সচেতন এই তরুণী নিয়মিত ফেসবুকে লেখালেখি করেন দেশের রাজনীতি ও সমাজ নিয়ে। ঢাকার সাংবাদিক-বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহলেও অল্পবিস্তর পরিচিতি আছে তার। ইহিতার পোস্ট পড়ে ‘লাইক’ ‘কমেন্ট’ করেন তাদের কেউ কেউ। সুন্দরী এই তরুণীর প্রোফাইল ছবিতেও ‘লাভ’ বা ‘কেয়ার’ রিয়েক্ট দিয়ে পাশে থাকার চেষ্টা করেন অনেকে। ঢাকার তরুণ রাজনীতিক, সিনিয়র সাংবাদিক ও বুদ্ধিজীবীদের অনেককেই দেখা গেছে ইহিতা ইশরারের ফেসবুক ফ্রেন্ডলিস্টে। 

গত ১০ ফেব্রুয়ারি ইহিতা পোস্ট করেন, “আলহামদুলিল্লাহ! ৫০ এর প্রিলিমিনারি টিকছি”। পোস্টে শতাধিক রিয়েক্ট পড়লেও কমেন্ট করার অপশনটি বন্ধ রেখেছিলেন তিনি।

একইদিন রিয়ানা রুশা নামে এক তরুণী তার ভেরিফায়েড প্রোফাইল থেকে ইহিতা ইশরারের প্রোফাইলের স্ক্রিনশট পোস্ট করে তার বন্ধু ও অনুসারীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানান যে, এই প্রোফাইলটি তার ছবি ব্যবহার করলেও এটি তার নিজের ‘নতুন প্রোফাইল’ নয়। নিজের বন্ধুদের যারা এই ভুয়া আইডিকে তার আইডি ভেবে সেটির বন্ধু তালিকায় যুক্ত হয়েছেন তাদেরকে কিছুটা তিরস্কারও করেছেন রিয়ানা

ইহিতা ইশরারের প্রোফাইল ছবি, কভার ছবি এবং অন্যান্য যেসব ছবি তার নিজের বলে পোস্ট করেন সেসব বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে সবগুলো ছবিই রিয়ানা রুশার ফেসবুক এবং ইনস্টাগ্রাম একাউন্ট থেকে নেয়া।

 

‘মাদারীপুর ও ফরিদপুরের’ সুন্দরীদের নেটওয়ার্ক!

আর্মি মেডিকেল কলেজের সুন্দরী লেকচারার পৌষালী আহমেদ অথৈ গত ১৩ ফেব্রুয়ারি তার প্রোফাইল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে, মহামান্য রাষ্টপতির পক্ষে থেকে বিজয়ের শুভেচ্ছা।”

একইদিনে আইডিটি থেকে তিনবার বিএনপির পক্ষে পোস্ট দেয়া হয়েছে। 

আবার সুদূর টোকিও থেকে নির্বাচনের ঠিক আগে আরেক ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রী’ যার দেশের ঠিকানাও আবার মাদারীপুর, জামায়াত–এনসিপি জোটের ছবি দিয়ে লিখছে, “ফেসবুকে গঠিত সরকারের মন্ত্রী পরিষদ?”।

এরা স্বাধীন মতামতদাতা? না। যাচাইয়ে নেওয়ায় দেখা যায়, তাদের ছবিগুলো আসলে ভিন্ন ভিন্ন ইনস্টাগ্রাম মডেলদের, পরিচয় ভুয়া, এবং পোস্টগুলো কাছাকাছি সময়ে একই ধরণের রাজনৈতিক মতের উপর ভিত্তি করে ছড়ানো। 

আসলে এটি একটা সমন্বিত ভুয়া আইডি নেটওয়ার্ক; যাদের বিএনপির পক্ষে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। অনুসন্ধানে এমন ১২টিরও বেশি প্রোফাইলের নেটওয়ার্কে উঠে এসেছে: ঠিকানার মিল, চুরি ছবি, একে অন্যের পোষ্ট শেয়ারিং। এদের সাথে আবার বন্ধু হিসেবে যুক্ত হচ্ছেন দেশের প্রথিতযশা সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী বা অনলাইন এক্টিভিষ্ট, সাহিত্যিক-লেখকরা। 

যেমন, Poushalee Ahmed Athoy নামের একটি আইডি, খোলা হয়েছে ৫ আগস্টের ঠিক পরে। আইডিটি প্রায়ই বিএনপির পক্ষে এবং জামায়াত এনসিপির পক্ষে লিখেন। যেমন, ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি পোস্ট করে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে, মহামান্য রাষ্টপতির পক্ষে থেকে বিজয়ের শুভেচ্ছা।"। ১৩ ফেব্রুয়ারি এক দিনে প্রায় তিনের অধিক স্ট্যাটাস দিয়েছেন বিএনপির পক্ষে, পরামর্শ বা রাজনৈতিক বিশ্লেষণ পোস্ট করে। আবার ১১ ফেব্রুয়ারি জামায়াতের নেতৃত্বধীন ১১ দলীয় জোটের ছবি পোস্ট করে লিখেহচনে, “ফেইসবুকে গঠিত সরকারের মন্ত্রী পরিষদ শপথ অনুষ্ঠান নাকি?" 

আইডিটির সর্বশেষ ১০টি রাজনৈতিক পোস্ট বিশ্লেষণে দেখা যায়, তিনি জামায়াত-এনসিপি জোটের বিপক্ষে পোস্ট দিয়েছেন ৭টি, বিএনপির পক্ষে দিয়েছেন ৩টি। 

ফেসবুকের দেয়া তথ্য অনুযায়ী Poushalee Ahmed Athoy আইডির ব্যক্তিটি আর্মি মেডিকেল কলেজ, যশোরে লেকচারার হিসেবে কর্মরত এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছেন। স্থানীয় ঠিকানা হিসেবে বলা আছে, বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায়। কিন্তু আর্মি মেডিকেল কলেজ যশোরের ওয়েবসাইটে খুঁজে এমন কোনো নাম খুঁজে পায়নি দ্য ডিসেন্ট। ওয়েবসাইটে সেই কলেজের লেকচারার থেকে অধ্যাপক সবার ছবিসহ তালিকা রয়েছে। আরও সার্চ করে দেখা যায়, Poushalee Ahmed Athoy এর প্রফাইল পিকচারটিও অন্য জায়গা থেকে নেয়া। মূলত রিয়া দেব রয় নামে পশ্চিম বাংলার একজন ইন্সটাগ্রাম মডেলের ছবিটি নিজের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছেন। 

প্রায় দু মাস আগে গত ৩১ জানুয়ারি Poushalee Ahmed Athoy থেকে Nawreen Jahan Hafsa নামের আরেকটি ফেসবুক আইডির একটি পোস্ট শেয়ার করা হয়। পোস্টটির শিরোনাম ছিল, “কর্মজীবি লাখো নারীকে পতিতার সাথে তুলনা করলেন জামাত আমির।" তার আগে Nawreen Jahan Hafsa আইডি থেকে ১১ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পূর্বে সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতার ৭৪ লাখ টাকা নিয়ে ধরা পরার ঘটনাটি শেয়ার করেছেন। আরেকটি পোস্টে বিএনপির পক্ষে ভোটকেন্দ্র পাহারা দেয়ারও আহবান জানান। 

Nawreen Jahan Hafsa এর সর্বশেষ ১০টি রাজনীতি সংক্রান্ত পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, তিনি বিএনপির পক্ষে দিয়েছেন ৩টি পোস্ট, জামায়াত-এনসিপই জোটের বিরুদ্ধে দিয়েছেন ৫টি পোস্ট। 

Nawreen Jahan Hafsa এর ফেসবুক আইডিমতে তিনি বর্তমানে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং তার বাড়িও বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায়। তিনি প্রায়শই রাজনৈতিক পোস্টের পাশাপাশি নিজের ব্যক্তিগত ছবিও পোস্ট করে থাকেন যেগুলোতে অনেক প্রভাবশালী আইনজীবী, রাজনৈতিক এক্টিভিস্ট, রাজনীতিবিদকে লাইক দিতে দেখা যায়। 

তার পরিচয় নিশ্চিত হতে Nawreen Jahan Hafsa নাম দিয়ে টোকিও বিশ্ববিদ্যালয় সার্চ করে তেমন কিছু পাওয়া যায়না। পরবর্তীতে আইডিটির প্রফাইল পিকচার যাচাইয়ে দেখা যায়, এটি মূলত রুকাইয়া আফরোজ নামে একজন ইন্সটাগ্রাম মডেলের ছবি যার লিংকডিন আইডিতে দেখা যাচ্ছে তিনি জাপানের টকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন।  

উপরে উল্লেখিত Nawreen Jahan Hafsa এবং Poushalee Ahmed Athoy নামের দুইটি আইডিতে যা শেয়ার করা হয় তার বেশ কিছুতে মিল রয়েছে। দুটি আইডিতেই বিএনপির পক্ষে এবং জামায়াত এনসিপি সমর্থিত জোটের বিরুদ্ধে পোস্ট করা হয়। দুটি আইডিরই স্থানীয় ঠিকানা মাদারীপুরে দেয়া। দুটি আইডিরই প্রোফাইল পিকচার দুজন আলাদা ইন্সটাগ্রাম মডেলের প্রোফাইল থেকে নেয়া।

 

আরও মজার ব্যাপার হচ্ছে, Nawreen Jahan Hafsa এবং Poushalee Ahmed Athoy দুটি আইডি থেকে একই দিনে গত ২ ফেব্রুয়ারি যথাক্রমে ১২ টা ৩ মিনিট এবং ১২টা ৮ মিনিটে আরেকটি আইডির একটি ছবি শেয়ার করা হয়। আইডির নাম, Ihita Ishrar; আইডিটি ১ ফেব্রুয়ারি নিজের প্রোফাইল পিকচার আপডেট করলে তা ৫ মিনিট ব্যবধানে শেয়ার করে বাকি দুই আইডি। 

এবার আসা যাক, Ihita Ishrar এর বিষয়ে। ফেসবুকে দেয়া তথ্যমতে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধয়রনত এবং কাকতালীয়ভাবে তার ঠিকানাও মাদারীপুর। এই নাম বিভিন্নভাবে সার্চ করেও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি, তবে একই নামের আরেকজনকে পাওয়া গেছে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'তে পড়ছেন।

Ihita Ishrar এর আইডির প্রোফাইল পিকচার যাচাইয়ে দেখা যায়, ছবিটি মূলত রিয়া নাড়ু নামের একজন ইন্সটাগ্রাম মডেলের ভেরিফায়েড আইডি থেকে নেয়া। তবে এই আইডিতে কোনো রাজনৈতিক পোষ্ট পাওয়া যায়নি। 

Ihita Ishrar এর সেই প্রোফাইল পিকচারটি Nawreen Jahan Hafsa এবং Poushalee Ahmed Athoy এর বাইরে আরও ৩ টি আইডি শেয়ার করেছেন। এই পাঁচটি প্রোফাইল শেয়ার হয়েছে প্রায় ৯ মিনিটের ব্যবধানে। সবার আগে শেয়ার করা হয়,Meherin Ahnaf নামের আইডি থেকে ১ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে, Badrunnessa Badriaনামের আইডি থেকে শেয়ার করা হয়, দুই মিনিট পর ১২টা ১ মিনিটে এবং ১২টা ৭ মিনিটে Tazkia Amir Bintey Azad নামের আরেকটি আইডি থেকে। এর মধ্যে Meherin Ahnaf এবং Tazkia Amir Bintey Azad এর ঠিকানা হিসেবে দেয়া আছে আবার সেই মাদারীপুর। 

Meherin Ahnaf এবং Badrunnessa Badria এই দুটি আইডি থেকেই বিএনপির পক্ষে এবং জামায়াতের বিপক্ষে একাধিক পোস্ট দিতে দেখা গেছে।Meherin Ahnaf এর আইডি থেকে বিএনপির পক্ষ ১টি এবং জামায়াতের বিপক্ষে একটি পোষ্ট দিতে দেখা গেছে। এছাড়া Badrunnessa Badria এর লাস্ট ১০টি রাজনৈতিক পোষ্টের ১০টিই দেয়া হয়েছে জামায়াত এবং এনসিপি জোটের বিরুদ্ধে। 

আবার Meherin Ahnaf আইডি থেকে বিভিন্ন সময়ে  ihita ishrar এর পাশাপাশি nawrin jahan hafsa, Poushalee Ahmed Athoy এর ছবি বা পোস্ট শেয়ার করা হয়েছে। কন্টেন্ট এবং বন্ধু তালিকার মিল থেকে এদের মধ্যে কোনো সম্পর্ক থাকার বিষয়টি ধারনা করা যায়। আবার Meherin Ahnafআইডি থেকে উপরের নামগুলো বাদেও মৌমিতা ইসলাম তন্বী, Mahira Jahan Kheya, সাম্য সৃষ্টি এবং jeba afsara নামের আইডিগুলোর পোস্টও শেয়ার হতে দেখা গেছে। 

এদের একজন পরিচয় দিচ্ছেন এমপি কন্যা হিসেবে


Jeba Afsara ফেসবুক আইডিটি খোলা হয়েছে ২৪ সালের নভেম্বর মাসে। খুব অল্প পোষ্ট তিনি দিয়েছেন এখন পর্যন্ত, তার মধ্যে একটি পোষ্ট ২৫ বার শেয়ার হয়েছে। পোস্টটি তিনি দিয়েছেন ১৫ ফেব্রুয়ারি, ক্যাপশনের দাবি অনুযায়ী, তিনি ইংরেজি ভাষা মূল্যায়নের পরীক্ষা আইএলটিএসে ৮.৫ পেয়েছেন। এই পোস্ট শেয়ার করেছেন, Poushalee Ahmed Athoy, Tazkia Amir Bintey Azad, Meherin Ahnaf,মৌমিতা ইসলাম তন্বী, Badrunnessa Badria। এবং জেবা আফসারা আইডি থেকে পয়স্তী করা হয়, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায়, উল্লেখিত আইডিগুলোতে এটি শেয়ার হয় সন্ধ্যা ৭টা ৩৫ থেকে ৭টা ৪২ মিনিটের মধ্যে। এছাড়া Tazkia Amir Bintey Azadসঃ উপড়ের সবগুলো আইডিতে তাকে আবার জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় গত ২১ ফেব্রুয়ারিতে। 

জেবা আফসারার সাথে মেসেঞ্জারে কথা বলতে চায় দ্য ডিসেন্ট। দ্য ডিসেন্টের একজন সদস্যের সাথে আইডিটি যুক্ত থাকায় তিনি নক করে জেবা আফসারা আইডিটির বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করেন। সেখানে জেবা আফসারা আইডি থেকে জানান, তিনি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশোনালস এ পড়ছেন, বাড়ি ফরিদপুরে। পরিবার সম্পর্কে জানতে চাইলে জানান, তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের কন্যা। 

কিন্তু দ্য ডিসেন্ট শহিদুল ইসলাম বাবুলের গত নির্বাচনের হলফনামা যাচাই করে দেখে, সেখানে এমপি বাবুল তার একমাত্র পুত্র রিহান সাজিদের কথা উল্লেখ করেছেন, কোনো কন্যা সন্তানের কথা সেখানে নেই। এ ব্যাপারে শহিদুল ইসলাম বাবুলের স্ত্রী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে কর্মরত নাজনীন রীনার সাথে যোগাযোগ করা হয়। তিনি নিশ্চিত করেন, এই নামে তার কোনো কন্যা সন্তান নেই, তার একটিই সন্তান। 

Ihita Ishrar এর ফেসবুক প্রোফাইল পিকচারটি শেয়ার করা হয় Tazkia Amir Bintey Azad নামের ফেসবুক আইডি থেকে। এখানেও ঠিকানা হিসেবে মাদারীপুর উল্লেখ করা হয়েছে এবং Nawreen Jahan Hafsa এর আরেকটি জামায়াত বিরোধী পোস্ট এখানে শেয়ার হতে দেখা গেছে। পোষ্টে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের বিজয় দিবস উদযাপনের ছবি দিয়ে বলা হচ্ছে, “0% কন্ট্রিবিউশন, ১০০% সেলিব্রেশন।"। তবে Ihita Ishrar এবং Nawreen Jahan Hafsa এর আইডি থেকে বিএনপির পক্ষে পোষ্ট করা হলেও Tazkia Amir Bintey Azad এর সর্বশেষ ১০ পোষ্টে দেখা যায়, তিনি চারটি পোস্ট দিয়েছেন আ'লীগের পক্ষে, ৬টি জামায়াতের বিপক্ষে। 

এদের মধ্যে মৌমিতা ইসলাম তন্বী আইডিটি বিশ্লেষণ করা যাক। এই আইডিটি থেকে উপড়ের তালিকার nawrin jahan hafsa এবং jeba afsara এর পোস্ট শেয়ার করতে দেখা গেছে। এ থেকে উপরের নেটয়ার্কে এর যুক্ত থাকার সম্ভাবনা আছে। আইডিটির নিজস্ব প্রদত্ত তথ্য অনুযায়ী, তিনিও মাদারীপুরের ঠিকানা ব্যবহার করেছেন এবং তার প্রোফাইল পিকচারটিও সুনেহরা আজমী নামের ভিন্ন একজন ইন্সটাগ্রাম মডেলের প্রোফাইল থেকে নেয়া। এই আইডি থেকে সর্বশেষ ১টি রাজনৈতিক পোস্টের ৯টি ছিল জামায়াত- এনসিপির বিরুদ্ধে, একটি ছিল বিএনপিঢ় পক্ষে।  

Meherin Ahnaf আইডি থেকে শেয়ার করা আরেকটি ফেসবুক আইডি হচ্ছে, Mahira Jahan Kheya। এই আইডিটিও একইভাবে মাদারীপুর ঠিকানাটি ব্যবহার করছে এবং তার ফেসবুক প্রোফাইল পিকচারটিও একটি ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে নেয়া। এই আইডির সর্বশেষ ১০টি পোষ্টের ৬টি ছিল বিএনপির পক্ষে, ৪টি জামায়াতের বিপক্ষে। 

একই Meherin Ahnaf আইডি থেকে সাম্য সৃষ্টি নামের আরেকটি আইডির কন্টেন্ট শেয়ার করতে দেখা যায় এবং কাক্তালীয়ভাবে তার ঠিকানাও মাদারীপুর। তবে আইডিটি লক থাকায় কি ধরণের পোস্ট এখানে করা হয়, তা নিয়ে ধারনা পাওয়া যায়না। 

পাশাপাশি Meherin Ahnaf আইডি থেকে সর্বশেষ যে আইডির কন্টেন্ট শেয়ার করা হয়েছে, আইডির নাম Jeba Afsara। এর পাশাপাশি এই আইডি থেকে ৫টি আইডি যথাক্রমে Badrunnessa Badria, Ihita Ishrar, Nawreen Jahan Hafsa, Poushalee Ahmed Athoy, মিতা ইসলাম তন্বী কন্টেন্টও শেয়ার করতে দেখা গেছে। তবে জেবা আফসারার আইডিতে কোনো রাজনৈতিক পোস্ট পাওয়া যায়নি। 

এই ৫টি আইডির কন্টেন্ট বিশ্লেষণ করে আরেকটি আইডি পাওয়া গেছে, Shoumee Tahiyat। আইডিটি থেকে নির্বাচনের আগে ধারাবাহিকভাবে বিএনপির পক্ষে এবং জামায়াত-এনসিপির বিপক্ষে পোস্ট করা হত।

এর বাইরে আরও অন্তত ১২টি আইডি পাওয়া গেছে যাদের ছবি বা পোস্ট উপরের নেটওয়ার্কটি বিভিন্ন সময়ে শেয়ার করেছে। 

বাংলাদেশে আগেও ফেসবুকে সমন্বিত ভুয়া আইডি নেটওয়ার্ক ধরা পড়েছে, যেমন ২০২৪ সালের ১২তম জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসমিসল্যাব আ'লীগের পক্ষে প্রায় হাজার খানেক ফেক প্রোফাইলের বট নেটওয়ার্ক উন্মোচন করেছিল। মেটা একই বছরে ৫০ অ্যাকাউন্ট ও ৯৮ পেজ সরিয়েছে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট “coordinated inauthentic behavior”–এর জন্য, যা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছিল। 

সাম্প্রতিক সময়ে ২০২৬ ফেব্রুয়ারিতে নির্বাচন–পূর্বে ফেক ‘হাহা’ রিয়্যাকশনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করার ঘটনা তুলে এনেছিল দ্য ডেইলি স্টার