নড়াইলে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁনমিয়া (৬৫) নামে এক বৃদ্ধার নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে যানা গেছে, নড়াইল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের চাঁনমিয়া সকালে ছাগল নিয়ে রেল লাইনের পাশে রাস্তায় ঘাস খাওয়াতে যান। ঘাস খেতে খেতে ছাগলটি রেল লাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেন আসার শব্দ শুনে ছাগলটিকে সরিয়ে আনার চেষ্টা করেন চাঁনমিয়া।
এ সময় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস নামের ট্টেনটি সেখানে পৌঁছে যায়। তখন ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দা নুরজাহান বলেন, ‘রেল লাইনের পাশে আমার বাড়ি। ট্রেনের নিচে পড়ার দৃশ্য দেখে আমি দৌড়ে আসি। এসে দেখি, মাথার উপরের অংশ উত্তর দিকে আর নিচের অংশ পড়ে ছিল রাল লাইনের ওপর। পরে স্থানীয় লোকজন এসে তার বাড়িতে মরদেহ নিয়ে যান।
লোহাগড়া থানার এসআই মো. জাকির হোসেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের বাড়িতে এসেছি। ঘটনাটি যেহেতু রেলের জায়গায়। ফলে বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।