আজ শুক্রবার তুরস্কের একটি বিমান ঘাঁটিতে সাইরেন শোনা গেছে। এই ঘাঁটিটি একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা, যেখানে মার্কিন এবং মিত্র বাহিনী অবস্থান করে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আদানার কাছে অবস্থিত তুরস্কের ইনসিরলিক বিমানঘাঁটিতে সাইরেন বেজে ওঠে।
একনোমিম বিজনেস নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ‘এটি ন্যাটোর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মার্কিন সেনাদের আবাসস্থল।
ইনসিরলিক বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা। যেখানে বেশ কয়েকটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
তুরস্কে অবস্থিত ইনসিরলিক বিমান ঘাঁটিতে ৩ হাজার ০৪৮ মিটার (১০,০০০ ফুট) লম্বা একটি রানওয়ে রয়েছে।
সূত্র : আনাদোলু, আলজাজিরা, বিন্যান্স ডটকম