সাইপ্রাসের লারনাকা বিমানবন্দর থেকে গত ৬ মার্চ এক সন্দেহভাজন হামাস সদস্যকে আটক করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। তিনি ইসরায়েলি বা ইহুদি স্থাপনায় হামলার জন্য অস্ত্র এবং গোলাবারুদ সংগ্রহ করছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জার্মানিও তাকে আটক করার জন্য অনেক দিন থেকেই খুঁজছিল জার্মানির ফেডারেল প্রসিকিউটররা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
প্রসিকিউটররা জানান, সন্দেহভাজন ব্যক্তির জন্মস্থান লেবাননে।
সন্দেহভাজন ব্যক্তিকে ৩০০ রাউন্ড সক্রিয় গোলাবারুদ পরিবহনের অভিযোগে আটক করা হয়েছে।
পুলিশ বার্লিনে ওই সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টেও তল্লাশি চালিয়েছে। সন্দেহভাজন ব্যক্তি কামেল এম-কে জার্মানিতে ফিরিয়ে দেওয়ার পর তাকে বিচারের আগে আটক রাখা হবে নাকি জামিনে ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি।