Image description

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় নিহত ইসরায়েলি আরেক সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য ইসরায়েল টাইমস।

দেশটির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনা হলেন স্টাফ সার্জেন্ট অর ডেমরি। ২০ বছর বয়সী এই সেনা সদস্য উত্তর ইসরায়েলের লিমান এলাকার বাসিন্দা।

৯১তম গ্যালিলি আঞ্চলিক ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে ভারী যন্ত্রপাতি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সেনা পোস্টের কাছে একটি ডি-৯ বুলডোজার ট্যাংক উদ্ধারের কাজ করছিল। ওই ট্যাংকটি কাদায় আটকে পড়েছিল। সেই সময় একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র বা মর্টার বুলডোজারটিতে আঘাত হানে।

এতে ঘটনাস্থলেই ডেমরিসহ আরও এক সেনা সদস্য নিহত হন। গতকাল রবিবার তার পরিচয় প্রকাশ করে আইডিএফ।

 

একই ঘটনায় সার্জেন্ট ফার্স্ট ক্লাস মাহের খাতার নামের আরেক সেনা সদস্য নিহত হন। এ ছাড়া একজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

 

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে।