চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছে, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা ‘কখনই হওয়া উচিত ছিল না’। অবিলম্বে শত্রুতা বন্ধ করার পাশাপাশি আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, বল প্রয়োগ চলমান সংকটের ‘কখনই সমাধান করবে না’। তিনি বলেন, ‘একটি শক্ত মুষ্টি মানে শক্তিশালী যুক্তি নয়। বিশ্ব জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না।’
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো্ বলেন, তিনি বিশ্বাস করেন যে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে কোনো জনসমর্থন নেই।
সূত্র: আল জাজিরা