ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের উপশহর জিবাশাহরে একটি অ্যাম্বুল্যান্স স্টেশন ও একটি খেলার মাঠে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন অ্যাম্বুল্যান্সকর্মীও রয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
সূত্র : তাস