Image description

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জেনারেল ইব্রাহিম জাব্বারি ওই হুমকি দিয়েছেন।

তিনি বলেন, ‌‌‘‘আমরা শত্রুকে বলছি, তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এই অঞ্চলের সবকটি অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানব।’’

জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ‘‘আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে এবং এটি শিগগিরই ২০০ ডলারে পৌঁছাবে। ২০২৪ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে।’’

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি পরিচালনা করে। বিশ্বব্যাপী দৈনিক তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ - প্রায় ২০ মিলিয়ন ব্যারেল - এই সংকীর্ণ করিডোর দিয়ে যায়।