Image description

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সময় ১৮ জন সেনা গুরুতর আহত হয়েছেন।

সোমবার ( ২ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, অভিযানে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার নিহতের সংখ্যা চার বলে জানানো হয়।

সিএনএন জানিয়েছে, কুয়েতে একই হামলায় চারজনই মারা গেছেন। অভিযানের মধ্যে মোট ১৮ জন গুরুতর আহত হয়েছেন।

শীর্ষনিউজ