ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ কমিশনাররা পদত্যাগ করছেন আগামীকাল মঙ্গলবার দুপুরে। দুপুর ২টায় মন্ত্রিপরিষদ বিভাগে চেয়ারম্যান ড. এম এ মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন পদত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিবের কাছে তারা পদত্যাগপত্র জমা দিবেন। এ ব্যাপারে সময় নির্ধারিত হয়েছে। ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন এই কমিশনকে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ‘না’ করে দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কমিশনের সদস্যরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর ২০২৪-এ সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছর এই দায়িত্বে থাকার কথা। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
এর আগে ড. এম এ মোমেন অন্তর্বর্তী সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শীর্ষনিউজ