চীন মধ্যপ্রাচ্যের এই সংঘাত বন্ধে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন যে, তেহরানে অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন।
তিনি বলেন, "এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের বিস্তার রোধ করা।"
সেই সঙ্গে তিনি "আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের" ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: আল-জাজিরা
শীর্ষনিউজ