Image description

কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

টাইমস অব ইসরাইল জানায়, কমপক্ষে একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

কুয়েত নিউজ এজেন্সি জানায়, কুয়েত সিটির কাছে মিনা আল আহমাদি শোধনাগারে কিছু ধ্বংসাবশেষ পড়েছে। যার ফলে দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন।

সাম্প্রতিক কয়েক ঘন্টায় উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটলো।

কুয়েতি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ সোমবার রাজধানীর দিকে আসা বেশিরভাগ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।