Image description

ইরানের রাজধানী তেহরান শহরে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। রোববার (১ মার্চ) স্থানীয় সময় রাত ৯টার দিকে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

একই সময়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে তাদের সম্প্রচার কেন্দ্রকে হামলার লক্ষ্য করা হয়েছে। তবে এখনো স্পষ্ট নয়, এই বিস্ফোরণের প্রকৃত লক্ষ্য কী ছিল।

বিস্ফোরণের পরপরই শহরজুড়ে সাইরেনের শব্দ শোনা যায়। আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। রাজধানীর অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে বহুতল ভবনের জানালার কাঁচ পর্যন্ত সজোরে কেঁপে ওঠে এবং পুরো এলাকা ধোঁয়া ও ধুলোয় ঢাকা পড়ে।