ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা ফারাজার প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।
গোলামরেজা রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন এবং ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স ও পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফার্স নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে ইরানিয়ান সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
একইসাথে ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র : বিবিসি, আলআরাবিয়া
শীর্ষনিউজ