Image description

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যম দাবি করেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি এক হামলায় নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) স্থানীয় সময়ে ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরানি কর্মকর্তারা এসব দাবিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করে তা নাকচ করেছেন। তারা বলেন, খামেনির মৃত্যুর খবর ভিত্তিহীন এবং এটি চাপ সৃষ্টির কৌশল।

সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিন দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান, তাহলে কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে—অর্থাৎ আবার হামলা চালাব।’

সূত্র: আল জাজিরা, রয়টার্স