Image description

ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, খামেনি মারা গেছেন। তিনি বলেন, ‘ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষদের একজন খামেনি মারা গেছেন।’

যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ দাবি নাকচ করে দিয়েছে। তবে গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির ভাষণ দেয়া কথা ছিল। তবে তিনি ভাষণ দেননি। ফলে ইরানের সর্বোচ্চ এ নেতার প্রকৃত অবস্থা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এক খবরে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। খবরে বলা হয়, খামেনির নিহত হওয়ার প্রমাণ হিসেবে কিছু ডকুমেন্টস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখানো হয়েছে।

তবে ইরানের আধা-সরকারি তাসনিম ও মেহের বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মাঠের পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করছেন। তিনি জীবিত ও সুস্থ আছেন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় খামেনেয়ির কম্পাউন্ড ধ্বংস করা হয়েছে। অনেক ইঙ্গিত আছে যে খামেনি বেঁচে নেই। তিনি আরো দাবি করেন, ওই হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার, ইরানের শীর্ষ কর্মকর্তা এবং পারমাণবিক কর্মসূচির জ্যেষ্ঠ ব্যক্তিরাও নিহত হয়েছেন। নেতানিয়াহু বলেন, আগামী কয়েক দিনে আমরা আরও হাজারো লক্ষ্যবস্তুতে আঘাত করব।