দিল্লি বিমানবন্দরে আটক হওয়া সিজেপি নেতা অভিজিত দীপকে জানিয়েছেন, সংগঠনের ‘অর্গানাইজেশন ইন-চার্জ’ অজিনক্য শিন্ডে জন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেবেন।
গ্রেপ্তারের আগে রেকর্ড করা একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে দীপকে বলেন, ‘যতক্ষণ অভিজিত দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা আটক থাকবেন, ততক্ষণ সিজেপির অর্গানাইজেশন ইন-চার্জ অজিনক্য শিন্ডে জন্তর মন্তরের এই বিক্ষোভের নেতৃত্ব দেবেন।’
সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় অভিজিত গত রাতেই এই ভিডিওটি রেকর্ড করে রেখেছিলেন।
এদিকে সর্বভারতীয় শিক্ষার্থী সমিতির (আইসা) নেত্রী নেহা বোরা এক্স-এ এক পোস্টের মাধ্যমে বিক্ষোভকারীদের দিল্লি হাটের দিকে মিছিল নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া ওই পোস্টে তিনি বলেন, ‘আজ দিল্লি হাটই হয়ে উঠছে জন্তর মন্তর! সেখানেই দেখা হচ্ছে!’