Image description

হোয়াইট হাউস প্রাঙ্গণে সংবাদমাধ্যমগুলোর প্রবেশ নিষিদ্ধ করার পর, সেখান থেকে প্রচারিত রাষ্ট্রীয় খবর প্রচারের জন্য ২৪ ঘণ্টার একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে এই প্ল্যাটফর্মের প্রচার চালানো হয়। এর সাথে যুক্ত একটি বিজ্ঞাপনে দুই হাজার দশকের জনপ্রিয় আমেরিকান সিটকামের, যেমন- ফ্রেন্ডস, মডার্ন ফ্যামিলি, হান্না মন্টানা এবং দ্য অফিসের বিভিন্ন দৃশ্যের সংকলন ব্যবহার করা হয়েছে।

১৯৭০-এর দশকের পপ গান ‘ভিডিও কিলড দ্য রেডিও স্টার’ লুপে বাজতে থাকায় পর্দার বারবার ঝলসে উঠতে দেখা যায় ‘ট্রাম্প টিভি’ লোগোটি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হোয়াইট হাউস ঘোষণায় করে, ট্রাম্প টিভি এখন স্ট্রিমিং হচ্ছে। ২৪/৭ রিয়েল-টাইমে আপডেট করা হয়, যেখানে অতীত মুহূর্ত, ঘোষণা এবং প্রশাসনের সাম্প্রতিক ও সেরা বিষয়গুলো এক জায়গায় পাওয়া যাবে। বড় সব মুহূর্ত যা আগে আপনার টিভিতে আসেনি, এখন তা আসবে।

এই চালুর পর সবচেয়ে বেশি রিটুইট হওয়া একটি মন্তব্যে বলা হয়, এ নিয়ে হাজারটা উদ্বেগজনক বিষয় রয়েছে, যার মধ্যে একটি হলো- হোয়াইট হাউসের একটি লোকও ২০০৫ সালের পর থেকে টিভি দেখেনি।

 

অন্য একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বলেন, ‘হে ঈশ্বর, তিনি এটি করে দেখিয়েছেন। হোয়াইট হাউসকে তিনি একটি রিয়েলিটি শোতে পরিণত করেছেন।’

 

ট্রাম্পের বাস্তব জীবনের রিয়েলিটি শোতে ব্যাপক উপস্থিতি ও মালিকানার ইতিহাস রয়েছে। যার মধ্যে সবচেয়ে পরিচিত ছিল ‘দ্য অ্যাপেন্ট্রিস’, যা ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এক দশকেরও বেশি সময় ধরে স্পিন-অফে পুনর্নির্মাণ করা হয়েছিল।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া