Image description

কলকাতার জ্যোতি কলোনির মুসলিম বস্তিতে সুপেয় পানি সংকট ৪৮ দিন পরেও অপরিবর্তিত। সাড়ে তিন হাজার বাসিন্দার এই মুসলিম বস্তির পানি সরবরাহ বন্ধ হয়েছে ২৯ জুলাই ২০২৬ রাত থেকে। পানি ছাড়া অমানুষিক এক জীবন যাপন কলকাতার এই বস্তিতে।

 

পানি জ্যোতি কলোনির দৈনন্দিন জীবনের অন্যতম বড় সমস্যা। ২৯ জুলাই রাত থেকে পানি,আলো সবই বন্ধ হয়েছিল বস্তিবাসীর জন্য। নেতাদের দরজায় দরবারের কারণে বিদ্যুৎ সংযোগ ফিরেছে তবে পানি এখনো বন্ধ।

 

পানির জন্য নির্ভর করতে হচ্ছে বিকল্প উৎসের উপর। রান্না, পানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজ সবকিছুর জন্যই সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। স্বল্প আয়ের এই বাসিন্দাদের হয় পানি কিনতে হচ্ছে নয়তো বিকল্প উৎস হিসেবে ভরসা গঙ্গার নোংরা পানি কিংবা এক কিলোমিটার দূরের পাশের পাড়ার সরকারি কল।

 

প্রশ্ন উঠছে, দিনের পর দিন যদি একটি জনবসতিতে পানি সরবরাহ বন্ধ থাকে, তাহলে তার দায়িত্ব কার?

 

 

কলকাতার স্থানীয় গণমাধ্যম থেকে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে ইতিমধ্যেই এই বস্তির খবর প্রকাশিত হয়েছে। তারপরও ব্যবস্থা নেয়নি প্রশাসনের। বাসিন্দাদের দাবি, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করা হোক।