পাকিস্তানে পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জাতীয় নানা সংকট নিয়ে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তানের উইমেন উইং।
লাহোরের মানসুরায় ডেপুটি সেক্রেটারিদের সঙ্গে নিয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামী পাকিস্তানের উইমেন উইংয়ের সেক্রেটারি জেনারেল ড. হুমাইরা তারিক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পেট্রোলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি হয়েছে। এর সঙ্গে মূল্যস্ফীতির ভয়াবহ পরিস্থিতি ও ক্রমবর্ধমান জাতীয় সমস্যাগুলো মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
জামায়াতে ইসলামী পাকিস্তানের উইমেন উইং সরকারের প্রতি দাবি জানিয়েছে, জনগণকে আরও অর্থনৈতিক সংকটে না ফেলে অবিলম্বে কার্যকর, বাস্তবসম্মত ও জনবান্ধব পদক্ষেপ নিতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রকৃত অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে হবে। জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।