হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সন্ধ্যায় ডেলাওয়ারের ডোভার বিমানঘাঁটিতে অনুষ্ঠিত ‘ডিগনিফায়েড ট্রান্সফার’ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে ইরান যুদ্ধের সময় নিহত চার মার্কিন সেনাসদস্যের লাশ জাতীয় পতাকায় মোড়ানো কফিনে দেশে ফিরিয়ে আনা হবে। খবর আলজাজিরার।
এদিকে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩৭.৫ বিলিয়ন ডলার। এতে ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫), সার্জেন্ট অ্যাঞ্জেল
এস রামপারসাদ (২৮) এবং প্রাইভেট ইসাবেলা গনজালেস (১৯)। গত শুক্রবার জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে তাদের ব্যারাকে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা নিহত হন।
এছাড়া সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন (৩০) গত রোববার ইরাকের এরবিলে একটি হামলাকারী ড্রোন নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় নিহত হন।