Image description

ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

Advertisement

বুধবার (২২ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতিতে ভারি যন্ত্র ব্যবহার করে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রশাসনের দাবি, উচ্ছেদ অভিযানের আওতায় সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যালয়টিও সরকারি জায়গায় দখল করে নির্মিত হয়েছিল। একই অভিযানে বাজারের আরও বেশ কয়েকটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।

এসিল্যান্ড ওমর ফারুক জানান, তিন দিনে শহরের অন্তত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।