Image description

পাকিস্তানি রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ৫ আগস্ট দেশব্যাপী সমাবেশের আয়োজন করবে। ২০২৩ সালের এই দিনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে কারাবন্দী হন।

দলটির বর্তমান প্রধান ব্যারিস্টার গহর আলি খান বুধবার এই র‍্যালির ঘোষণা দেন। পার্লামেন্টারি পার্টির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমাদের বৈঠকের একটি এজেন্ডা ছিল। তবে আমরা দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছি।’

তিনি জানান, বৈঠকে ৫ আগস্ট দেশব্যাপী সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ২০২৩ সালের ওই দিন রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় আদালত তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছিল।

পিটিআই প্রধানের ভাষ্য, পার্লামেন্টারি পার্টি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির অব্যাহত কারাবাসের নিন্দা জানিয়েছে।

তিনি আরও জানান, দলটি আদালতের শরণাপন্ন হয়েছে, তবে তাদের করা আপিলগুলোর বিষয়ে এখনো কোনো রায় ঘোষণা করা হয়নি।

সমাবেশগুলোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, এবারের কর্মসূচির ধরন আগেরগুলোর থেকে ভিন্ন হবে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।