ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় লাখ লাখ মানুষের কাঁদতে দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ‘ আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।’
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
একটি টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি চাইলে জানাজায় অংশ নেওয়া ‘সবাইকে নিশ্চিহ্ন’ করে দিতে পারতেন। তবে তিনি যদি এই হুমকি কার্যকর করেন, তাহলে ‘আলোচনা করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না।’
ট্রাম্প অ্যাক্সিওসকে জানান, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।
তিনি আরো বলেন, ‘জানাজার আনুষ্ঠানিকতা চলাকালীন কোনো পক্ষই অপর পক্ষকে লক্ষ্য করে গুলি চালাবে না।’