মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছে। এর অধীনে আগামী ২১ আগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রয়ের অনুমতি পাবে ইরান।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক পোস্টে বলেছেন, ‘সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার সঙ্গে সংগতি রেখে ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত যাতায়াত ব্যবস্থা বজায় রাখতে এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে।’