Image description

রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে কম্পনটি অনুভূত হয়। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মর্তুজাবাদ।