Image description

অভিবাসন ও জ্বালানি নীতিতে ব্যর্থতার দোহাই দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদ থেকে পদত্যাগ করবেন বলে রবিবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি ব্যর্থ হয়েছেন— অভিবাসন এবং জ্বালানি (উত্তর সাগরের তেল উত্তোলন উন্মুক্ত করা!)। আমি তার মঙ্গল কামনা করি!’

এর আগে রবিবারই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সরকারের অভ্যন্তরীণ পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী স্টারমার খুব দ্রুত, এমনকি সোমবারের মধ্যেই তার পদত্যাগের একটি সময়সূচি নির্ধারণ করতে পারেন।

প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাও এখন মনে করছেন আগামী সোমবারের মধ্যেই তাপদত্যাগের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করতে পারেন স্টারমার।