Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে এবং এর অংশ হিসেবে তিনি হরমুজ প্রণিালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার অনুমোদন দিয়েছেন। খবর আলজাজিরার।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ’সবাইকে অভিনন্দন! চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে সম্পূর্ণ টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’

বিশ্বের জাহাজগুলোর উদ্দেশে ট্রাম্প বলেন, ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহিত হতে দিন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ পথ উন্মুক্ত রাখার ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।