২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বাদ পড়া সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানের সঙ্গে ‘সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের’ যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা।
গেল বছর আফ্রিকার বর্ষসেরা রেফারি হিসেবে মনোনীত ৩৪ বছর বয়সী এই সোমালিয়ান।
মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প প্রশাসন কর্তৃক ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১২টি দেশের মধ্যে সোমালিয়া অন্যতম।
ট্রাম্প প্রশাসনের একটি সূত্র জানিয়েছে ‘বিশ্বকাপে অংশ নিতে এই রেফারি যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃক আরো তদন্তের পর, সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতাসহ আপত্তিকর তথ্য পাওয়ায় যায়। তাতে মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইন (আইএনএ) অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষিত হয় আরতান।