ইসরায়েলি হামলার জবাবে দেশটির হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোমবার দুপুরে এক বিবৃতিতে এ দাবি করেছে।
আইআরজিসি ইসরায়েলি হামলার বদলা হিসেবে হাইফায় অনুরূপ একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে।
এর আগে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল।
আইআরজিসি সতর্ক করেছে, এ অঞ্চলে বেসামরিক ও জ্বালানি–সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আরও হামলা হলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতির ওপর পড়বে এবং যার দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।
এরইমধ্যে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি চার ডলারের বেশি বেড়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্র: আলজাজিরা