Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই ঘুমন্ত বাসিন্দাদের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্য আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আকস্মিক এই হামলায় উপত্যকার একটি ভবনে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। আগুন লেগে যাওয়া অ্যাপার্টমেন্টগুলোর ভেতরে শিশু, নারী ও বৃদ্ধসহ একই পরিবারের বেশ কয়েকজন সদস্য আটকা পড়েন। উদ্ধারকারী দলগুলো আটকা পড়া মানুষদের কাছে পৌঁছাতে বেশ বেগ পায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীর আগুনে পুড়ে গেছে।

এই হামলার পর স্থানীয় বাসিন্দাদের মনে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

তাদের আশঙ্কা, বর্তমান যুদ্ধবিরতিটি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সূত্র : আলজাজিরা