Image description

তামিলনাড়ু রাজ্যের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাবেক সভাপতি কে আন্নামালাই দল ছাড়তে পারেন বলে গুঞ্জন উঠেছে। দলীয় প্রধান নিতিন নবীনের সঙ্গে বৈঠকের পর তিনি দল ছাড়তে পারেন বলে সূত্র এনডিটিভিকে জানিয়েছে।

 

আইপিএস কর্মকর্তা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া কে আন্নামালাই দাবি করেছেন, দলে তাঁর আর কোনো সুযোগ বা ভবিষ্যৎ নেই। সেজন্য নতুন কিছু ভাবছেন।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের মাস না পেরোতেই এই ঘটনাটি ঘটল। যেখানে বিজেপি ২৩৪ সদস্যের বিধানসভায় মাত্র একটি আসন জিতেছিল।

 

দিল্লিগামী ফ্লাইট ধরার জন্য চেন্নাই বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের আন্নামালাই বলেন, ‌‘দয়া করে অপেক্ষা করুন। আমরা দুদিন পর বসে কথা বলব।’

গুঞ্জন আরো উসকে দেয় তিনি যে গাড়িতে বিমানবন্দরে এসেছিলেন, তাতে বিজেপির পতাকা ছিল না।

৪ঠা জুন আন্নামালাইয়ের জন্মদিনকে সামনে রেখে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তাগুলোতে ‘আমাদের নেতা, আসুন এবং আমাদের নেতৃত্ব দিন’ এর মতো স্লোগান সংবলিত পোস্টার লাগানো হয়েছে।