এশিয়ান ফুটবল কনফেডারেশন উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে উত্তর কোরিয়ার নেগোহিয়াং উইমেন্স ফুটবল ক্লাব দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।
বেইজিং থেকে ইনছন আন্তর্জাতিক বিমানবন্দরে নামে উত্তর কোরিয়া ৩৯ সদস্যের একটি দল।
বিমানবন্দরের বাইরে হাজারো তরুণ-তরুণী ‘স্বাগত স্বাগত’ বলে অভ্যর্থনা জানান। এ সময় উত্তর কোরিয়ার নারীদের একবারে ভাবলেশহীন দেখা যায়।
২০১৮ সালের ডিসেম্বরের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো ক্রীড়া দল দক্ষিণ কোরিয়া সফর করছে।
এশিয়ার ক্লাব ফুটবলের উন্নয়ন এবং ফিফা উইমেন্স ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার হিসেবে প্রতিষ্ঠিত হয় এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ।
সর্বশেষ মৌসুমে মেলবোর্ন সিটি উইমেন, সুওন এফসি উইমেন এবং উহান চেগু জিয়াংডার মতো শক্তিশালী দলগুলো টুর্নামেন্টে আধিপত্য বজায় রেখেছে।