Image description

জার্মানির চ্যান্সেলর Friedrich Merz ইরানকে দ্রুত আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে বলেছেন, সময়ক্ষেপণ বন্ধ করতে হবে এবং পুরো অঞ্চলকে জিম্মি করে রাখার সুযোগ আর দেওয়া যাবে না।

বৃহস্পতিবার জার্মানির লোয়ার স্যাক্সনির ম্যুনস্টারে অর্থমন্ত্রী Lars Klingbeil-এর সঙ্গে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মের্ৎস জোর দিয়ে বলেন, ইরানের সামরিক কর্মসূচির অবসান ঘটাতে হবে এবং ইসরায়েল বা মিত্রদের বিরুদ্ধে কোনো হামলা সহ্য করা হবে না।

হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সামুদ্রিক পথের স্বাধীনতা নিশ্চিত করতে জার্মানি সামরিকভাবে অবদান রাখতে প্রস্তুত।

সামরিক পোশাকে বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, সাইপ্রাসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার পক্ষে তিনি জোর দিয়েছেন। তার মতে, হরমুজ প্রণালি দীর্ঘসময় অবরুদ্ধ থাকলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

মের্ৎস আরও বলেন, তার সরকার মিত্র দেশগুলোর সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। তিনি একটি শক্তিশালী NATO এবং নির্ভরযোগ্য ট্রান্সআটলান্টিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে পাকিস্তানকে ঘিরে শান্তি আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সমালোচনা করেছিলেন মের্ৎস। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump জার্মানিতে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। তার পরপরই ইরান ও হরমুজ ইস্যুতে কড়া অবস্থান তুলে ধরলেন জার্মান চ্যান্সেলর।

শীর্ষনিউজ