Image description

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাড়বেন এবং পাকিস্তান যাবেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই ভ্যান্স রওনা হবেন।

সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল বুধবার ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে। খবর বিবিসি বাংলার।

সোমবার বিবিসিকে একটি সূত্র জানায়, ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ‘শিগগিরই’ পাকিস্তান সফরে যাবে।

আলোচনায় ইরান অংশ নেবে কি না—এ বিষয়ে এখনো তেহরানের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।