ইরানি পতাকাবাহী একটি জাহাজে মার্কিন মেরিনদের রাত্রিকালীন অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
গতকাল রোববার ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী ‘তুস্কা’ নামের একটি জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করে মার্কিন বাহিনী।
সেন্টকম প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইউএসএস ট্রিপোলিতে থাকা মার্কিন মেরিনরা জাহাজটির দিকে এগিয়ে যাচ্ছেন।
ভিডিওতে আরও দেখা যায়, মার্কিন বাহিনীর হেলিকপ্টারগুলো জাহাজটির ওপর দিয়ে উড়ছে। একজন মেরিন দড়ির সাহায্যে জাহাজটিতে নামছেন।
সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, ছয় ঘণ্টা ধরে মার্কিন বাহিনীর একাধিক সতর্কতা উপেক্ষা করলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স জাহাজটির ইঞ্জিনরুমে গুলি চালায়। এর প্রপালশন ব্যবস্থা অচল করে দেওয়া হয়। এরপর মার্কিন মেরিনরা জাহাজটিতে ওঠেন।
তথ্যসূত্র: সিএনএন ও আল–জাজিরা