ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনার মধ্যে ইসরাইল-লেবাননের মধ্যেকার বৈঠকের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইসরাইল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো কথা বলবেন।”
ট্রাম্প বুধবার রাতে তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন।
তিনি লিখেছেন, “ইসরাইল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে।”ট্রাম্প বলেন, “দুই নেতার মধ্যে কথা হয়েছে অনেক দিন, প্রায় ৩৪ বছর। এটি আগামীকাল হবে। চমৎকার!”
এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি লক্ষ্যবস্তুতে ৩৯ হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩৯টি সামরিক অভিযান চালিয়েছে।
গোষ্ঠীটির দাবি অনুযায়ী, ইসরায়েলের বসতি, সেনা সমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। একই সঙ্গে উত্তর ইসরায়েলেও কিছু লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে তারা।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শীর্ষনিউজ