লেবানন ও ইরানে হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি মিলিটারি প্রধান জেনারেল ইয়াল জামির।
ইসরায়েলি সামরিক প্রধান বলেন, লেবানন এবং ইরানে হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।
ইয়াল জামির বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে এবং দুর্বল করে ফেলা হয়েছে। এখন তাদের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং অন্যান্য বিষয়গুলোতে কোনো অর্জন করতে দেওয়া যাবে না।
লেবানন প্রসঙ্গে ইসরায়েলি সামরিক প্রধান বলেন, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা