Image description

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেনো দিল্লিতে অবস্থান করছেন জানাতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভ্রাতুস্পূত্র অভিষেক বন্দোপাধ্যায়। 

আজ শুক্রবার (১০ এপ্রিল) কলকাতার তৃণমূল ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহের উদ্দেশে তিনি এমন প্রশ্ন করেন। 

তিনি বলেন, বাংলাদেশ থেকে পরিচালিত হওয়ার থেকে ভাল দিল্লি-গুজরাত থেকে পরিচালিত হোক। তার মানে কলকাতা বাংলাদেশ! দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। বাংলাকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাকে বাংলাদেশ চালালে দিল্লিতে শেখ হাসিনা কী করছেন? ওর জবাব রয়েছে? দেড় বছর ধরে শেখ হাসিনাকে দিল্লিতে কেন আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদী সরকার? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য?

এসময় ভারতে শেখ হাসিনার পরিচয় কি জানতে চেয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনার স্টেটাস কী? অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন?