Image description

দ্ধবিরতির জন্য ইরান অনুনয়বিনয় করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার মতে, মার্কিন অভিযান সফল হওয়ায় ইরান এমনটা করেছে।

 

বুধবার (৮ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

 

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। হেগসেথ দাবি করেছেন যে ‘অপারেশন এপিক ফিউরি’ একটি ঐতিহাসিক সাফল্য পাওয়ায় ইরান যুদ্ধবিরতির জন্য ‘অনুনয়’ করেছে।

 

সংবাদ সম্মেলনে জেনারেল ড্যান কেইন স্পষ্ট করেন যে এই যুদ্ধবিরতি কেবল যুদ্ধের একটি সাময়িক বিরতি মাত্র। তিনি জানান, মার্কিন যৌথ বাহিনী যে কোনো সময় নির্দেশ পাওয়ামাত্র পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে।

 

 

জেনারেল কেইন আরও জানান, এই অভিযানে মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তার দাবি অনুযায়ী, এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ৮০ শতাংশ, প্রচলিত নৌবহরের ৯০ শতাংশের বেশি এবং অস্ত্র কারখানার ৯০ শতাংশ ধ্বংস করা হয়েছে।

 

তিনি আরও যোগ করেন, ‘ইরানের প্রধান যুদ্ধজাহাজগুলো পুনর্গঠন করতে এখন কয়েক বছর সময় লেগে যাবে।’