মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, তেহরান এমন ব্যবস্থা নেবে যাতে ওয়াশিংটন ও তার সহযোগীরা এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বছরের পর বছর ‘বঞ্চিত’ থাকে এবং এ অঞ্চল থেকে সব গুটিয়ে চলে যেতে বাধ্য হয়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জোলফাগারি বলেন, আজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান।
তিনি আরও দাবি করেন, ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরের ৩০টিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে।