Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম মার্কিন পোপ লিও। তিনি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নির্বিচার ধ্বংসের হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

পোপ লিও বলেন, “আজ, আমরা সবাই জানি, ইরানের সমস্ত মানুষের বিরুদ্ধে এ হুমকি দেওয়া হয়েছে। এটি সত্যিই অগ্রহণযোগ্য।”

বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের প্রধান পোপ ট্রাম্পের সেই পোস্টের কথা উল্লেখ করছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে- ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয় তাহলে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে।

পোপ লিও, যিনি ইরান যুদ্ধের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি বিশ্বজুড়ে মানুষকে তাদের রাজনৈতিক প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে এ ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে বলার জন্য আহ্বান জানিয়েছেন।

এর আগে ইউএস কনফারেন্স অফ ক্যাথলিক বিশপস একটি বিবৃতি প্রকাশ করে ট্রাম্পকে ‘যুদ্ধের খাদের কিনারা থেকে সরে এসে শান্তির স্বার্থে একটি ন্যায্য নিষ্পত্তির জন্য আলোচনা করার আহ্বান জানিয়েছে। সূত্র: আল জাজিরা।