Image description

ইরানের সর্বশেষ হামলার ঢেউয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট ৬৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

 

সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবারের ওই হামলায়

  • ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
  • ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র
  • এবং ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউএই আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট

  • ৪৭৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র,
  • ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র,
  • এবং ২,০৮৫টি ড্রোন মোকাবিলা করেছে।

হামলার পরিসংখ্যান এমনটাই ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখনও ব্যাপক পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।