লেবাননে গাড়িতে বিস্ফোরণে জাতিসংঘের আরো দুজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘অজ্ঞাত বস্তুর’ বিস্ফোরণে শান্তিরক্ষীদের গাড়িটি ধ্বংস হয়ে গেছে। সোমবার বিস্ফোরণের ঘটনায় আরো দুজন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যজন সামান্য আঘাত পেয়েছেন।
গত রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হন। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক। গুরুতর আহত হন আরো একজন শান্তিরক্ষী।
শান্তি প্রতিষ্ঠার কাজ নিয়োজিত ব্যক্তিদের ওপর এমন বিস্ফোরণের ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে দ্রুত সংঘাত বন্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্স। সূত্র: আলজাজিরা, বিবিসি