Image description

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার বিস্তারিত তথ্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রক্ষা করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই স্পর্শকাতর আলোচনার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে স্পষ্ট অস্বীকৃতি জানান।

 

প্রথাগত কূটনীতির অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র বর্তমানে এই গোপনীয়তা বজায় রাখছে। মূলত আলোচনার টেবিলে নিজেদের অবস্থান, ছাড় বা অনমনীয়তার বিষয়গুলো জনসমক্ষে আনলে অন্য পক্ষ সংক্ষুব্ধ হতে পারে এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পথ বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কায় কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছেন শীর্ষ কর্মকর্তারা।

ট্রাম্প প্রশাসন এখন আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতি বা কথিত 'যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান' যুদ্ধ বন্ধের লক্ষ্যেই পাকিস্তানের মাধ্যমে এই পরোক্ষ আলোচনা চলছে। 

তবে আলোচনার সুনির্দিষ্ট ইস্যু বা অগ্রগতির বিষয়ে প্রশাসনের এই কঠোর গোপনীয়তা বজায় রাখার কৌশলটি ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন কোনোভাবেই এই শান্তি প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলতে চায় না।

সূত্র: আলজাজিরা।