Image description

ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারে। এই অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় দরপতন দেখা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ-এ লেনদেন শেষে মার্কিন শেয়ারবাজার সূচক ডাও জোনস ইনডাস্ট্রিয়াল এভারেজ প্রায় এক শতাংশ কমে প্রায় ছেচল্লিশ হাজার পয়েন্টে নেমে আসে। প্রযুক্তিনির্ভর ন্যাসড্যাক কম্পোজিট দুই শতাংশের বেশি পড়ে প্রায় একুশ হাজার চারশ পয়েন্টে দাঁড়ায়।

এছাড়া এসএন্ডপি ৫০০ প্রায় এক দশমিক সাত শতাংশ কমে প্রায় ছয় হাজার চারশ পয়েন্টে বন্ধ হয়। বাজারের দ্বিধা সূচক কমেও প্রায় সাতাশ পয়েন্টে নেমেছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির অনিশ্চয়তায় তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুড ওয়েল প্রায় পাঁচ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় একশ সাত ডলারে ওঠে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই, তবে প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনায় আগ্রহী হলেও প্রকাশ্যে তা অস্বীকার করছে এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে নতুন বেকার ভাতার আবেদন বেড়ে প্রায় দুই লাখ দশ হাজারে দাঁড়িয়েছে। একই দিনে ইউরোপের বাজারেও পতন দেখা গেছে। স্টকস ইউরোপ ৬০০ এক শতাংশের বেশি কমেছে। এছাড়া অন্যান্য সবগুলো সূচকই নিম্নমুখী ছিল।
শীর্ষনিউজ