Image description

ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন হামলা চালানোর সময়সীমা ১০ দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত আড়াইটায় দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ০৭ ডলারে নেমেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১০৬ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হামলার সময়সীমা বাড়ানোয় সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কায় তেলের বাজার এখনো অস্থিতিশীল রয়েছে।