Image description

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হিজবুল্লাহর সাম্প্রতিক হামলার প্রশংসা করেছেন। তিনি দাবি করেছেন, সংগঠনটি এক রাতেই ৮৭টি অভিযান পরিচালনা করেছে। খবর আলজাজিরার

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ দেওয়া এক পোস্টে কালিবাফ বলেন, ‘যুদ্ধ শুরুর আগেই আমি বলেছিলাম, হিজবুল্লাহ আগের যেকোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী ও সক্রিয়।’

তিনি আরো বলেন, হিজবুল্লাহর দ্রুতগতির অভিযান এবং ধারাবাহিক নিখুঁত হামলা ইসরায়েলের সামরিক সরঞ্জাম ও বাহিনীর ওপর বড় ধরনের ক্ষতি করেছে।

কালিবাফ দাবি করেন, এসব হামলা ‘শহীদ সাইয়্যিদের প্রতিশ্রুতির সত্যতা প্রমাণ করেছে’, যা তিনি সম্ভবত নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর প্রতি ইঙ্গিত করে বলেছেন।