ইরানে ২৪৩ শিক্ষার্থী ও শিক্ষক নিহত, বিস্ফোরণের শব্দে মারা গেল এক শিশু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন।
ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইরানের ইয়াজদ শহরে একটি বিস্ফোরণের শব্দে সৃষ্টি হওয়া ‘আতঙ্ক ও মানসিক চাপে’ ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।
ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ওই বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের শব্দে শিশুটি প্রচণ্ড ভয় পায় এবং মানসিক আঘাতে তার মৃত্যু হয়। তথ্যসূত্র: আল–জাজিরা
শীর্ষনিউজ