Image description

কাতারের রাস লাফান শিল্প শহরে বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইরান। কাতারএনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয়েছে। এতে স্থাপনাগুলোতে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রাষ্ট্রায়ত্ত এ জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।

 

এরআগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

এ হামলার পর ইরান সীমা লঙ্ঘন করেছে উল্লেখ করে, উত্তেজনা প্রশমনের আহ্বান জানায় কাতার। রাস লাফান গ্যাস স্থাপনায় ইরানের হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।